চট্টগ্রাম ফোরাম উত্তরা – ঢাকা এর অগ্রগতি এবং অর্জন

”চট্টগ্রাম ফোরাম উত্তরা – ঢাকা” ইতিমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন প্রকার রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক জটিলতা অতিক্রান্ত করে বর্তমানে এটি একটি সুপ্রতিষ্ঠিত সামাজিক প্রতিষ্ঠান। সংগঠনের বলিষ্ঠ নের্তৃত্ব ও সকলের সহযোগীতায় এই সংগঠনটিকে আজকের পর্যায়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। বিশেষ করে যারা বিগত বৎসর গুলিতে সংগঠনের কার্যনিবাহী পরিষদের সদস্য ছিলেন তাঁদের ঐকান্তিক চেষ্টা , মেধা , শ্রম , ও অর্থের বিনিময়ে আজকের ”চট্টগ্রাম ফোরাম উত্তরা – ঢাকা”। বর্তমানে ইসি কমিটিও পূর্বের ধারাবাহিকতা এবং নিজেদের ঐকান্তিক চেষ্ঠা ও অনুদানে ফোরামের কার্যক্রম এগিয়ে নিয়েছে। বর্তমান নির্বাহী কমিটির বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্জন রয়েছে।

সেই অর্জনসমূহের আংশিক চিত্র নিম্নে তুলে ধরা হল:

ক্রমিক নং

অগ্রগতি এবং অর্জন

০১।

সাধ্য ও সীমাবদ্ধতার মধ্যেও আমরা উত্তরা ১১ নং সেক্টরে প্রায় ৯০০ স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট ক্রয় করেছি। যাহার রেজিষ্ট্রেশন, মিউটেশন সহ যাবতীয় কার্যক্রম সুন্দর ভাবে সম্পন্ন করা হয়েছে। এখানে উল্লেখ্য যে আমাদের বর্তমান সভাপতির ঐকান্তিক চেষ্টায় এবং কার্যকরী পরিষদের সহায়তায় ও অতীতের কিছু আর্থিক ব্যালেন্সে সাথে বর্তমান কার্যকরী পরিষদের ব্যক্তিগত চাঁদায় এই মহান কাজ সুসম্পন্ন হয়েছে।

০২।

নিজস্ব চাঁদা, অনুদান ও তহবিল হতে অফিসের যাবতীয় আসবাবপত্র - চেয়ার, টেবিল, আলমিরা, IPS ক্রয় করে ফ্ল্যাটকে অফিসে রূপান্তর করা হয়েছে।

০৩।

অফিসে সভা করার সুবিধার্থে মিটিং রুমকে উপযোগী করে সজ্জিত করা হয়েছে, যেখানে বৃহদাকার মিটিং টেবিল ও চেয়ার সহ প্রায় ৩৫ জনের বসার উপযোগী ব্যবস্থা করা হয়েছে।

০৪।

বিগত বৎসরগুলিতে আমাদের সংগঠনে কার্যকারী পরিষদের তালিকা, অডিট রিপোর্ট ইত্যাদি সমাজ কল্যাণ পরিষদের আওতাভুক্ত না থাকায় এবং বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আমাদের ফোরামের রেজিস্ট্রেশন বাতিলের উপক্রম হয়েছিল, যাহা আমাদের সভাপতির ঐকান্তিক প্রচেষ্ঠায় সফলভাবে উত্তরণ হতে সক্ষম হয়েছি। এছাড়া, বিগত এজিএম এর প্রতিশ্রুতি মোতাবেক আমরা ফোরামের গঠনতন্ত্র’কে পুনঃর্বিন্যাস করে সমাজ কল্যান পরিষদের নিকট হইতে অনুমোদন নিয়ে তাহা যুগোপযোগী করেছি।

০৫।

চট্টগ্রাম ফোরাম উত্তরা - ঢাকা’কে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনায়ন করার লক্ষে নিজস্ব গতিশীল ওয়েব সাইট (www.cfud.org) তৈরি করা হয়েছে, যেখানে সকল সদস্যের সকল তথ্য সমৃদ্ধ প্রোফাইল সন্নিবেশিত করা হয়েছে এবং উক্ত ওয়েব সাইটের মাধ্যমে সদস্যগণ নিজেদের ব্যক্তিগত তথ্য সংশোধন/সংযোজন সহ চাঁদা প্রদানের সুযোগ সৃষ্টি করা হয়েছে।

০৬।

সহজ ও দ্রুততম উপায়ে সদস্য চাঁদা ও অনুদান গ্রহণের নিমিত্তে অনলাইনে পেমেন্ট গেটওয়ে চালুকরণ সহ বিকাশ, রকেট, নগদ ও ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যম পেমেন্ট করার সহজতর সুব্যবস্থা করা হয়েছে।

০৭।

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় বসবাসকারী বৃহত্তর চট্টগ্রামের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন বৃত্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

০৮।

সংগঠনের স্থায়ী তহবিল গঠন করার লক্ষ্যে “কপোরেট গ্রূপ” ও “ডোনার মেম্বার” করার বিশেষ ব্যবস্থা প্রক্রিয়াধীন রাখা হয়েছে।

০৯।

সংগঠনকে আরও গতিশীল ও সকল কর্মকাণ্ড সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য নির্দিষ্ট কাজের জন্য ৭টি উপ-পরিষদ গঠন করা হয়েছে।

১০।

সদস্যদের জন্য বিশেষ সুবিধাসম্পন্ন আধুনিক ডিজিটাল কিউআর কোড (QR Code) যুক্ত স্মার্ট আইডেন্টিটি কার্ড (ID Card) প্রদানের প্রক্রিয়া সুসম্পন্ন করা হয়েছে।

১১।

বিভিন্ন সামাজিক ও প্রীতি দূর্যোগকালীন সময়ে ফোরামের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ সুসম্পন্ন করা হয়েছে।

১২।

ফোরামের বার্ষিক মিলনমেলা, সাধারণ সভা ও প্রীতিভোজের আয়োজন প্রতি বছর নিয়মিতভাবে সফলতার সাথে আয়োজন সুসম্পন্ন হয়ে আসছে।

১৩।

অন্যান্য সাংগঠনিক ও সামাজিক উন্নয়নমূলক কাজ ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে।