✦

CHATTOGRAM FORUM UTTARA-DHAKA

চট্টগ্রাম ফোরাম উত্তরা – ঢাকা

— Together for a Better Tomorrow —

📢 শিক্ষাবৃত্তি প্রদানের জন্য দরখাস্ত আহ্বান – ২০২৬
চট্টগ্রাম ফোরাম উত্তরা – ঢাকা’র বৃত্তিবিষয়ক উপ-পরিষদের বিগত ৬ই অক্টোবর ২০২৬ তারিখের সভার সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক, আসন্ন “বার্ষিক সাধারণ সভা ও মেজবান অনুষ্ঠান – ২০২৬” উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসী অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীগণকে শিক্ষাক্ষেত্রে উৎসাহ ও সহযোগিতা প্রদানের লক্ষ্যে ফোরামের পক্ষ থেকে এককালীন শিক্ষা/মেধা বৃত্তি প্রদানের নিমিত্তে যোগ্য শিক্ষার্থীগণের নিকট থেকে সংযুক্ত গুগল ফর্মের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

📌 বৃত্তির প্রদানে বিবেচ্য বিষয়সমূহ:

  • ১ ২০২৪, ২০২৫ এবং ২০২৬ সালে অনুষ্ঠিত মাধ্যমিক (এসএসসি) অথবা উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • ২ পরীক্ষার ফলাফল সর্বনিম্ন জিপিএ-৫ প্রাপ্ত হতে হবে (ঐচ্ছিক/চতুর্থ বিষয়সহ)।
  • ৩ প্রার্থীকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় বসবাসকারী বৃহত্তর চট্টগ্রাম (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) এর স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • ৪ মেধাবী এবং আর্থিকভাবে অসচ্ছল প্রার্থীগণ বিবেচ্য হবেন।
  • ৫ প্রার্থীগণ নিচের লিংকে গিয়ে গুগল ফর্ম পূরণ করবেন (অসম্পূর্ণ তথ্যসহ আবেদন বাতিল বলে গণ্য হবে)।
  • ৬ আবেদনের শেষ তারিখ: ২০ই নভেম্বর ২০২৬, রাত ১১:০০ ঘটিকা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
  • ৭ কোনো বিষয়ে মতপার্থক্য সৃষ্টি হলে উপ-পরিষদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

🔗 তথ্য প্রদান/আবেদন এর জন্য গুগল ফরম লিংক:

**বিশেষ দ্রষ্টব্য:** প্রার্থীদের তথ্য Google Form-এর মাধ্যমে সংগ্রহ করা হবে। তাই ফরম পূরণের পূর্বে আপনার Google/Gmail অ্যাকাউন্টে লগইন করা না থাকলে, গুগল আপনাকে লগইন করতে বলতে পারে। সে ক্ষেত্রে আপনার Google/Gmail অ্যাকাউন্টের মাধ্যমে লগইন করে ফরম পূরণ অব্যাহত রাখুন।

আবেদন করতে এখানে ক্লিক করুন

📞 যোগাযোগ:

অত্র বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন—

জনাব মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি

ফোন: ০১৯৭ ৪৪ ৬৬ ০৭৭

চট্টগ্রাম ফোরাম উত্তরা – ঢাকা © ২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত